তরঙ্গটুডে

এফডিসিতে কোরবানির মাংস বিতরণ করলেন পরীমণি

হ্যালোডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) গত কয়েক বছরের মতো এবারও গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

এফডিসির ভেতরে ৪ নম্বর ফ্লোরের সামনে শনিবার সকালে ৫টি গরু কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়। পরীমণি এফডিসিতে আসেন পৌনে ৪টায়। এরপর এফডিসির গেটে সবাইকে সারিবদ্ধভাবে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন।

পরীমণি বলেন, কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিচ্ছি। মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর গরু কোরবানি দেয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাই, যাতে কোরবানি দেওয়াটা অব্যাহত রাখতে পারি।

গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন চিত্রনায়িকা পরীমণি। অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই তার এ উদ্যোগ। এবারও এফডিসিতে গরু কোরবানি দিলেন পরীমণি।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930