তরঙ্গটুডে

এবার করোনা সচেতনতার গান নিয়ে হাজির গাল্লিবয়

গাল্লিবয় তবীব ও রানা

হ্যালোডেস্ক

মহামারি করোনা রোগ প্রতিরোধে সচেতনতামূলক গান নিয়ে হাজির হয়েছেন আলোচিত গানের জুটি তবীব মাহমুদ ও পথশিশু রানা মৃধা। কথোপকথনের মতো করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে করোনা প্রতিরোধের পদ্ধতিগুলো তুলে ধরা হয়েছে এতে।

১৮ মার্চ, তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

বরাবরের মতোই এটির গীতি রচনা করেছেন তবীব। গানটির শেষ দিকে যুক্ত হয়েছে আরও দুটি কণ্ঠ। তারা হলেন শুভ্র রাহা ও একে হাসান।

গানের শুরুতে গাল্লিবয় রানা মৃধাকে প্রশ্ন করে তবীব বলেন, ‘একটি রোগের নাম ভাইরাস করোনা, এই ব্যাপারে কী তোর আছে কোনও ধারণা?’ প্রত্যুত্তরে রানা বলে, ‘জানি না, আমি ভাই এত কিছু বুঝি না।’।

এরপর কথোপকথনের মাধ্যমে করোনাভাইরাস এবং এর প্রতিরোধ নিয়ে তারা কথা বলেন। গানে উঠে আসে গৃহহীন মানুষের সাবান কিনে হাত ধুতে না পারার কথাও।
গত বছর পথশিশু রানাকে নিয়ে গান করে তুমুল আলোচনায় আসেন তবীব। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিতই গানে গানে কথা বলে গেছেন তারা। সামাজিক অসঙ্গতি নিয়েও গান করেন তারা। এবারই প্রথম এলেন রোগ-সচেতনতামূলক গান নিয়ে।

রূপকথার রাজকুমারের মতোই ‘গাল্লিবয়’ রানার উত্থান। কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এসেছে ‘হিপহপ পুলিশ’ সিরিজ গান।

আর্কাইভ

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031