কবিতা

কাঁটাতার

সাময়িকী: শুক্র ও শনিবার

২০ অক্টোবর ২০২৩


–শাহীন রেজা

সে বললো, পশ্চিম
আমি বললাম, পূর্ব

সে বললো, হিন্দু
আমি বললাম, মুসলমান

সে বললো, শ্রী
আমি বললাম, জনাব

সে বললো, গীতা
আমি বললাম, পবিত্র কুরআন

সে বললো, বাঙালি
আমি বললাম, বাঙালি–

সাথে সাথে বেজে উঠল ডোরবেল
কাঁটাতার ভেঙে একাত্ম
বাঙালিরা, মানুষেরা।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031