তরঙ্গটুডে

চলে গেলেন ‘হয়নি যাবার বেলা’র গায়ক খালিদ

হ্যালোডেস্ক

১৮ মার্চ ২০২৪


‘‘হয়নি যাবারও বেলা’’, ‘‘সরলতার প্রতিমা’’, ‘‘আবার দেখা হবে’’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন।

সোমবার (১৮ মার্চ) রাতে ঢাকার গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে শব্দ প্রকৌশলী ঈশা খান খবরটি নিশ্চিত করেছেন।

আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ ‘‘চাইম’’ নামক একটি ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন। ১৯৮৩ সালে এই ব্যান্ডে যোগ দেন তিনি।

বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন খালিদ।

গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930