তরঙ্গটুডে

নবনীতার গান দিয়ে হলো সিজন শুরু

হ্যালোডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২১


নবনীতা চৌধুরীর মূল পরিচিতি বা জনপ্রিয়তা মূলত সংবাদকেন্দ্রিক। বিশেষ করে পলিটিক্যাল টক-শোয়ের কড়া সঞ্চালক হিসেবে তার গুণ-গান কম নয়।

এর বিপরীতে সত্যিকারের গানেও যুক্ত রয়েছেন তিনি। বরং ইদানীং নিয়মিতই গাইছেন। লোক ঘরানার গানে তার দরদী কণ্ঠের প্রশংসা মিলছে বেশ।

সেই রেশ ধরে নবনীতা এবার হাজির হচ্ছেন আরটিভি’র ‘ফোক স্টেশন’-এর নতুন সিজনে। এর প্রথম পর্বেই মিলবে নবনীতাকে। গাইবেন বেশ ক’টি গান। জানালেন, অনুষ্ঠানটির প্রযোজক নূর হোসেন হীরা।

নবনীতা বললেন, ‘এই শোয়ে অংশ নিয়ে ও গানগুলো করে পরম আনন্দ পেয়েছি। ভালো আয়োজন। নতুন সিজন শুরু হচ্ছে আমাকে দিয়েই, জেনে প্রীত হলাম।’

১৭ সেপ্টেম্বর রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হচ্ছে এই সিজনের প্রথম পর্ব। প্রতি শুক্রবার নিয়মিতভাবে আরটিভির পর্দায় প্রচার হবে এটি।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930