কবিতা

পিপল ইউ মে নো

প্রতীকি ছবি

-কামরুল বাহার আরিফ

ফেসবুক সমুদ্রে সুন্দর মুখ
আর সৌষ্ঠবে ভেসে আসে কত না মুখ,
পিপল ইউ মে নো! মনে হয়,
সব সুন্দরকে বন্ধু করে নেই
ভালোবেসে কখনো কখনো
সেই সুন্দরের রাজ্যে প্রবেশ করে
বুঝি সব সুন্দর মিলে,
সুন্দর হয় না; অসুন্দরের ভিতরে
কিছু সুন্দরই যেনো অতীব সুন্দর!

পিপল ইউ মে নো’র অঙ্কিত
বাজারও নকলে সয়লাব প্রেম ও প্রতারণা
এক পায়ে হাঁটে, এঘাটে ও ঘাটে
এখানে রাত ও দিনের আলোর
স্ফূরণ এখানে রাত ও দিনে অন্ধকার
স্খলন এখানে আমি ও তুমি,
তুমিও সে মিথ্যা বিষে গরাল গ্রাসে,
অবশেষে পিষে পিষে,
হারিয়ে দিশে সমুদ্রের
তল ও অতল না জানার মতোই
পিপল ইউ মে নট নো!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930