তরঙ্গটুডে

সাকসেস পার্টি উজ্জাপন করলো ‘আব্বাস’ চলচ্চিত্রের কলাকুশলীরা

রাজন হাসান

রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল আব্বাস চলচ্চিত্রের সাকসেস পার্টি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাচসাস এর নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকারা। তারা ‘আব্বাস’ চলচ্চিত্রের সাফল্যে প্রত্যেককেই অভিনন্দন জানান।

এসময় ছবির পরিচালক সাইফ চন্দন, চিত্রনায়ক নীরব ও অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তবে আব্বাসের মুল নায়িকা সোহানা সাবার বাবা অসুস্থ থাকার কারণে উপস্থিত থাকতে পারেননি।

উল্লেখ্য ‘আব্বাস’ চলচ্চিত্রটি গত ৫ জুলাই দেশের ৩৭টি হলে একযোগে মুক্তি পেয়েছে। পুরান ঢাকার গল্পে নিজের তৃতীয় ছবি নির্মাণ পরিচালনা করেছেন সাইফ চন্দন। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নীরব।

আর্কাইভ

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031