তরঙ্গটুডে

‘বীর’ সিনেমায় থাকছে না বুবলী

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে আলোচনার শীর্ষে ঢাকাই সিনেমার দু’জন তারকা জুটি শাকিব খান-শবনম বুবলী। শাকিব খানের ছবি মানেই বিপরীতে বুবলী। তবে এবার শাকিব-বুবলীর জুটি ভাঙনের দিকে।

জানা গেছে, শাকিবের নতুন ছবি ‘বীর’ থেকে বাদ দেয়া হয়েছে বুবলীকে। তার জায়গায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন নতুন একজন নায়িকা। ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল খবরটি নিশ্চিত করেছেন। এর আগে তিনিই এই ছবিতে বুবলী অভিনয় করবেন বলে জানিয়েছিলেন।

জানা গেছে, ‘বীর’ ছবিটি পরিচালনা করবেন পরিচালক কাজী হায়াত। এটি হবে তার পরিচালিত ৫০তম ছবি।

এ ব্যাপারে মোহাম্মদ ইকবাল বলেন, আগামী ১৫ জুলাই থেকে এফডিসিতে ছবির মহরতের মধ্য দিয়ে এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। তবে এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন বুবলী। ‘বীর’ ছবির জন্য নতুন নায়িকা খোজা হচ্ছে। তবে কে অভিনয় করছেন শাকিব খানের নায়িকা হিসেবে, সেটা এখনই বলা যাচ্ছে না।

তাছাড়া নায়িকা ছাড়াই শুটিং শুরু হবে জানিয়ে মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, এখনও নায়িকা চূড়ান্ত হয়নি। তাই নায়িকা ছাড়াই ছবির অন্যান্য দৃশ্য ধারণ করা হবে। শাকিব খানকে নিয়েই আমাদের শুটিং শুরু হবে। নায়িকার অংশ বাদ দিয়ে আমরা শুটিংয়ের কাজ করে ছবির কাজ এগিয়ে নেব।

এর আগে গত ডিসেম্ববরে ছবির একটি গানের চিত্রধারণ করে যাত্রা শুরু হয় চলচ্চিত্র ‘বীর’। কিন্তু হঠাৎ করেই নির্মাতা অসুস্থ হলে সিনেমার কাজ থেমে যায়।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930