তরঙ্গটুডে

শ্যুটিংয়ে ভাঙা পা ভক্তদের দেখালেন প্রিয়াঙ্কা সরকার

ছবি: সংগৃহীত

পরিচালক বিরসা দাশগুপ্তের ছবি বিবাহ অভিযানের শ্যুটিংয়ে দৌড়াতে গিয়ে পড়ে যান, আর তাতেই পায়ে গুরুতর আঘাত পান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিছুদিন আগে এমনটাই শোনা গিয়েছিল। এখন জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা পায়ের আঘাত গুরুতর। তাঁর পায়ের হাড় ভেঙেছে।

পা ভাঙার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কা জানান, ‘দৌড়াতে গিয়ে হঠাৎ করেই পড়ে যাই, তারপরেই এই কাণ্ড। এক্স-রে করে জানা যায় পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনও ১ থেকে দেড় মাস সময় লাগবে। তবে বিবাহ অভিযানের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে এই যা বাঁচোয়া।’

প্রিয়াঙ্কার পা ভাঙার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রসঙ্গত, শ্রীকান্ত মেহেতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত বিবাহ অভিযান ছবিতে প্রিয়াঙ্কা সরকার ছাড়াও দেখা যাবে রুদ্রনীল ঘোষ-সোহিনী সরকার, অঙ্কুশ হাজরা-নুসরত ফারিয়া, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করা ছাড়াও বিরসা দাশগুপ্তের এই ছবির গল্প, চিত্রনাট্য এবং ডায়লগ লিখেছেন রুদ্রনীল ঘোষ। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলী, আর গীতিকার হলেন শ্রীজাত। জানা যাচ্ছে সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং।

সূত্র: জি নিউজ

আর্কাইভ

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031